Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/aofficia/domains/official-result.com/public_html/wp-includes/functions.php on line 6131
জেনারেটর কাকে বলে? বিস্তারিত... | জেনারেটর কত প্রকার ও কি কি? - Official Result

জেনারেটর কাকে বলে? বিস্তারিত… | জেনারেটর কত প্রকার ও কি কি?

জেনারেটর কাকে বলে: আজকে আমরা জানবো জেনারেটর কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

জেনারেটর কাকে বলে
জেনারেটর কাকে বলে

জেনারেটর কাকে বলে?

যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত করা হয় তাকে জেনেরেটর বলে।

এই রাপান্তরন প্রকিয়া সম্পাদনের জন্য Magnetic field তৈরির প্রয়োজন হয়।

জেনারেটর কত প্রকার ও কি কি?

জেনারেটর দুই প্রকার। যথাঃ-

  1. এসি জেনারেটর
  2. ডিসি জেনারেটর

ক) এসি জেনারেটর:

যে জেনারেটর অল্টারনেটিং/ বিবর্তিত বিদ্যুৎ উৎপাদন করে।

খ) ডিসি জেনারেটর:

যে জেনারেটর ডাইরেক্ট/একমুখী বিদ্যুৎ উৎপাদন করে।

Also Read: কর্ণ কাকে বলে

এসি জেনারেটর এর গঠন

এসি জেনারেটর অধিক প্রচলিত। এসি জেনারেটর একটি ক্ষেত্রচুম্বক থাকে। চুম্বকের মধ্যবর্তী স্থানে একটি কাচা লোহার পাতের উপর একটি তারের আয়তকারে কুণ্ডলী থাকে। কাচা লোহার পাতটিকে আর্মেচার বলে। আর্মেচারটিকে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী স্থানে যান্ত্রিক উপায়ে সম দ্রুতিতে ঘুরানো হয়। আয়তকার কুণ্ডলীর দুই প্রান্ত দুইটি স্প্রিং এর সাথে সংযুক্ত থাকে। স্প্রিং দুইটি আর্মেচারের একই অক্ষ বরাবর ঘুরতে পারে। দুইটি কার্বন নির্মিত ব্রাশ এমনভাবে স্থাপন করা হয় যেন তারা যখন আর্মেচার ঘুরতে থাকে তখন স্প্রিং দুইটিকে স্পর্শ করে থাকে। ব্রাশ দুইটির সাথে বহিবর্তনীর রোধ সংযুক্ত থাকে।

এসি জেনারেট এর কার্যপ্রনালী

যখন আরমেচারকে ঘুরানো হয় ঠিক তখন আর্মেচার কুন্ডলী চম্বুকক্ষেত্রের বলরেখাগুলো কে ছেদ করে এবং তাড়িতচৌম্বক আবেশের নিয়মান অনুযায়ী কুণ্ডলীতে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয় এবং কুণ্ডলীর দুই প্রান্ত বহিবর্তনীর সাথে সংযুক্ত থাকার কারনে বর্তনীতে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের উৎপত্তি হয় ।

এই আবিশষ্ট তরিৎ প্রবাহেরে মান সাধারনত চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এবং ঘূর্ণন বেগ এর উপর নির্ভর করে। কুন্ডলীর ১ বার ঘুর্ননের মধ্যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখও ১ বার পরিবর্তিত হয় এবং এভাবেই যান্ত্রিক শক্তি হতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়।

ডিসি জেনারেটরের এর গঠন

ডিসি জেনারেটরকে ডিসি মোটর হিসেবে ব্যাবহার করা যায় কোনরকম পরিবর্তন ছাড়াই। তাই ডিসি মোটর বা জেনারেটরকে ডিসি মেশিন হিসেবে বলা যেতে পারে। ডিসি মেশিন স্ট্যটর এবং রোটর সাধারনত এই দুইটি অংশ দ্বারা গঠিত। ৪ পোল ডিসি মেশিনের গঠন প্রানলী নিম্নে দেওয়া হল। ডিসি জেনারেটরের বেসিক কম্পনেন্ট সমুহ:

ইয়োক

মেশিনের বাইরের আবরনীকে ইয়োক বলা হয়। এটি কাষ্ট আয়রন বা স্টিল দারা তৈরি করা হয়। সম্পুর্ন এসেম্বলিকে ধরে রাখে এটি।

পোলস

পোল গুলো ইয়োকের সাথে বোল্ট দ্বারা যুক্ত করা হয়। পোল এর সাথে ফিল্ড উয়ান্ডিং পেচানো থাকে।

ফিল্ড উয়ান্ডিং

ফিল্ড উয়ান্ডিং কপার দ্বারা তৈরি করা হয়। এগুলো প্রত্যেক পোল এর সাথে পেচানো অবস্থায় সিরিজে যুক্ত থাকে।

আর্মেচার কোর

এটি হচ্ছে ডিসি মেশিনের রোটর। এটি দেখতে সিলিন্ডার আকৃতির শেপ, অনেকগুলো স্লট দ্বারা তৈরী যা আর্মেচার উয়ান্ডিং গুলো বহন করে। আর্মেচার পাতলা লেমিনেটেদ গোলাকার স্টিলের ডিস্ক দিয়ে তৈরি যেন Eddy কারেন্ট লস না হয়।

আর্মেচার উয়ান্ডিং

এটা হচ্ছে প্যাচানো কপার কয়েল যা আর্মেচার স্লটের মধ্যে থাকে। আর্মেচার কন্ডাক্টর গুলো ইন্সুলেটেড থাকে একটা থেকে অন্যটা থেকে এবং আরমেচার কোর থেকেও আলাদা থাকে।

কমুটেটর

এটি দেখতে সিলিন্ডার আকৃতির এবং এখানেই কারেন্ট স্টোর হয়ে থাকে এবং পরবর্তী স্টিপে সঞ্চালনের জন্য তৈরি হয়।

ব্রাশ

এটি মুলত কন্টাক্ট সাপ্লাই দেওয়ার জন্য ব্যাবহার করা হয়। এবং আউটপুট সাপ্লাই ও এখান থেকেই হয়।

তো আজকে আমরা দেখলাম যে জেনারেটর কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment