Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/aofficia/domains/official-result.com/public_html/wp-includes/functions.php on line 6131
পর্যায়বৃত্ত গতি কাকে বলে? | পর্যায়বৃত্ত গতি কি? - Official Result

পর্যায়বৃত্ত গতি কাকে বলে? | পর্যায়বৃত্ত গতি কি?

পর্যায়বৃত্ত গতি কাকে বলে: আজকে আমরা জানবো পর্যায়বৃত্ত গতি কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

পর্যায়বৃত্ত গতি কাকে বলে,পর্যায়বৃত্ত গতি কি,পর্যায়বৃত্ত গতি
পর্যায়বৃত্ত গতি কাকে বলে,পর্যায়বৃত্ত গতি কি,পর্যায়বৃত্ত গতি

পর্যায়বৃত্ত গতি কাকে বলে?

কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এ গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক বা আরো জটিল হতে পারে।

বৈদ্যুতিক পাখা,ঘড়ির কাটা,সাইকেলের চাকা ইত্যাদির গতিও পর্যাবৃত্ত গতির উদাহরণ।

পর্যায়বৃত্ততা (Periodicity)

নির্দিষ্ট সময় পর পর কোনো ঘটনার পুনরাবৃত্তি বা নির্দিষ্ট দূরত্ব পর পর কোনো কিছুর পুনরাবৃত্তিকে বলা হয় Periodicity বা পর্যায়বৃত্ততা।

পর্যায়বৃত্ততাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যথাঃ–

1.কালিক পর্যাক্রম (Temporal Periodicity)

সময়ের সাথে যখন কোনো কিছুর নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে কালিক পর্যাক্রম বা Temporal Periodicity বলে। উদাহরণস্বরূপ, দোলায়মান সরল দোলক একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, ঘড়ির কাঁটা একটি নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে ফিরে আসে, বর্ষাকাল একটি নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে।

2.স্থানিক পর্যাক্রম (Spatial Periodicity)

স্থানের সাথে যখন কোনো কিছুর নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে স্থানিক পর্যাক্রম বা Spatial Periodicity বলে। উদাহরণস্বরূপ, কঠিন পদার্থে কেলাসের অণু, পরমাণু, বা আয়নগুলো নির্দিষ্ট দূরত্ব পর পর পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত থাকে।

Also Read: হরমোন কাকে বলে

Some FAQ:

স্পন্দন গতি এক প্রকার পর্যায়বৃত্ত গতি কেন?

আমরা জানি, কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। আবার, কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। সুতরাং দেখা যাচ্ছে, স্পন্দনগতি সম্পন্ন কোনো বস্তু তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই বেগে এই দিক হতে অতিক্রম করে বলে সংজ্ঞানুসারে এর গতি পর্যায়বৃত্ত গতিও বটে। তাই স্পন্দন গতি এক প্রকার পর্যায়বৃত্ত গতি।

তো আজকে আমরা দেখলাম যে পর্যায়বৃত্ত গতি কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment