Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/aofficia/domains/official-result.com/public_html/wp-includes/functions.php on line 6131
ভৌত রাশি কাকে বলে? | ভৌত রাশি কত প্রকার? - Official Result

ভৌত রাশি কাকে বলে? | ভৌত রাশি কত প্রকার?

ভৌত রাশি কাকে বলে: আজকে আমরা জানবো ভৌত রাশি কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

ভৌত রাশি কাকে বলে,ভৌত রাশি কত প্রকার
ভৌত রাশি কাকে বলে

ভৌত রাশি কাকে বলে?

আমাদের চারপাশের যে সকল রাশিকে আমরা পরিমাপ করতে পারি তাদের ভৌত রাশি বলে।

এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তাকে (physical quantity) ভৌত রাশি বলে।যেমনঃ সময়,তাপমাত্রা, বল, কাজ ইত্যাদি।

ভৌত শব্দটির অর্থ হলো জড়বস্তু সংক্রান্ত। আর পরিমাপ করা যায় তাই রাশি। ভৌত রাশি পদার্থবিজ্ঞানের একটি অংশ। আমরা জানি যে পদার্থ বিজ্ঞানে বিভিন্ন জড়বস্তুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। তাই পদার্থবিজ্ঞানে যেসব রাশি নিয়ে আলোচনা করা হয় সেগুলোকে ভৌত রাশি বলে। বস্তু ও বস্তুর উপাদান সম্পর্কিত যেকোনো পরিমেয় ধর্মকে ভৌত রাশি বলে।

ভৌত রাশি কত প্রকার?

ভৌত রাশি দুই প্রকার। যথাঃ

  1. মৌলিক রাশি
  2. লব্ধ বা যৌগিক রাশি।

মৌলিক রাশি

যে রাশিগুলো পরিমাপ করতে অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না তাদেরকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি মোট ৭ টি। যেমন: সময়, তাপমাত্রা,দৈর্ঘ্য, ভর, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ

লব্ধ বা যৌগিক রাশি

যে রাশি পরিমাপ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় তাকে যৌগিক রাশি বলে। যেমন: বল, কাজ, ওজন ইত্যাদি যৌগিক রাশি।

তো আজকে আমরা দেখলাম যে ভৌত রাশি কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment