Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/aofficia/domains/official-result.com/public_html/wp-includes/functions.php on line 6131
মাথায় আঘাত লেগে ফুলে গেলে প্রাথমিক চিকিৎসা কোনটি? - বিস্তারিত - Official Result

মাথায় আঘাত লেগে ফুলে গেলে প্রাথমিক চিকিৎসা কোনটি? – বিস্তারিত

হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “মাথায় আঘাত লেগে ফুলে গেলে প্রাথমিক চিকিৎসা কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:

মাথায় আঘাত লেগে ফুলে গেলে প্রাথমিক চিকিৎসা কোনটি?

মাথায় আঘাত লেগে ফুলে গেলে প্রাথমিক চিকিৎসা কোনটি?

মাথায় আঘাত লেগে ফুলে গেলে প্রাথমিক চিকিৎসা হলো মাথায় বরফ দেওয়া। আরো অনেক প্রাথমিক চিকিৎসা আছে। চলুন সেগুলো দেখা যাক:

১. মাথায় আঘাত লাগার পর যদি বড় কোনো সমস্যা নাও দেখা যায় তার পরেও তার শ্বাস-প্রশ্বাসের ও হৃৎস্পন্দন গতি পরিমাপ করতে হবে কোনো অস্বাভাবিকতা রয়েছে কি না, জানার জন্য। পাশাপাশি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

২.আঘাত প্রাপ্ত ব্যাক্তি আঘাত লাগার পর যদি অজ্ঞান হয়ে যায় তাহলে স্পাইনাল ইনজুরির আশঙ্কা গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এক্ষেত্রে মেরুদণ্ডে যেন কোনো নড়াচড়া না পড়ে সেজন্য মাথা ও পিঠ সোজা অবস্থায় স্ট্রেচারে করে সাবধানে হাসপাতালে নিতে হবে এবং সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকতে হবে।

৩. রক্তপাত হলে ক্ষতস্থানের ওপর পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ রেখে স্থিরভাবে হাত দিয়ে চেপে রাখুন কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট। তবে ক্ষত গভীর হলে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে।

৪. আঘাত যদি অত্যন্ত গভীর হয় এবং খুলিতে ফ্র্যাকচারের আশঙ্কা থাকে তাহলে রক্ত বন্ধের জন্য সরাসরি জোরে চাপ দেওয়া ঠিক হবে না। জীবাণুমুক্ত গজ দিয়ে হালকাভাবে চেপে ধরে রাখতে হবে।

৫. মাথায় আঘাত লাগার পর বমি হয় তা হলে বুঝতে এটি অত্যন্ত বিপজ্জনক লক্ষণ। এক্ষেত্রে তাকে নড়াচড়া করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। স্ট্রেচারে ওঠাতে হবে। সম্ভব না হলে দেহ যথাসম্ভব সোজা রাখতে হবে।

৬. মাথায় আঘাত লাগার পর সে স্থানে কিছুক্ষণ বরফ দেওয়া যেতে পারে।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment