Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/aofficia/domains/official-result.com/public_html/wp-includes/functions.php on line 6131
বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য কি? - Official Result

বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য কি?

বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য কি?

বেগদ্রুতি
নিদিষ্ট দিকে কোন বস্তুর অবস্তার পরিবর্তনের হারকে বেগ বলে ।পক্ষান্তরে সরল ও বক্রপথে চলমান বস্তুর অবস্তার পরিবর্তনের হারকে দ্রুতি বলে ।
বেগ ভেক্টর রাশি।পক্ষান্তরে দ্রুতি স্কেলার রাশি।
বেগ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে।দ্রুতি সর্বদা ধনাত্মক।
মান ও দিক উভয়ের পরিবর্তনে বেগের পরিবর্তন ঘটে।পক্ষান্তরে মানের পরিবর্তনে দ্রুতির পরিবর্তন ঘটে ।
বেগের যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায় না।পক্ষান্তরে দ্রুতির যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায়।
ভেলাটোমিটার দ্বারা বেগ পরিমাপ করা হয়।স্পিডোমিটার দ্বারা দ্রুতি পরিমাপ করা হয়।
নিদিষ্ট দিকে দ্রুতিই বেগ।পক্ষান্তরে বেগের মানেই দ্রুতি।
বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য

দ্রুতি (speed)

দ্রুতি (speed): কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সাধারণভাবে তাকে দ্রুতি বলে। প্রকৃতপক্ষে একটি বস্তুর বেগের মানই হচ্ছে তার দ্রুতির পরিমাপ। অন্য কথায়: একটি বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাকেই দ্রুতি বলা যেতে পারে।

ক্যালকুলাস অনুযায়ী, দ্রুতি হলো সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতি একটি স্কেলার রাশি; অর্থাৎ এর কোনো দিক নেই। কারণ দূরত্বেরও কোনো দিক নেই, দিক আছে সরণের। দ্রুতির ভেক্টর রাশি হচ্ছে বেগ। দ্রুতির মাত্রা হচ্ছে [LT-1] এবং একক হচ্ছে ms-1। দূরত্বকে d এবং সময়কে t দ্বারা প্রকাশ করলে দ্রুতির রাশিমালা দাড়ায়: V= d/t ।

বেগ (Velocity):

বেগ (Velocity): গতিবেগ বা বেগ হল সময়ের সাপেক্ষে কোন বস্তুর সরণের হার। নির্দিষ্ট দিকে বস্তুর দ্রুতিকেই তার গতিবেগ বলা হয়। অর্থাৎ বেগ হল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হার এবং সেই সাথে সময়ের একটি ফাংশন।

বেগ একটি সদিক রাশি, আর দ্রুতি হল অদিক রাশি। চিরায়ত বলবিদ্যায় গতিবিদ্যার মৌলিক ধারণাগুলোর মধ্যে বেগ একটি। যেমন 10 m/s‍ উত্তর দিকে হল কোন বস্তুর বেগে। গতিবেগকে সাধারণত v, v, v1 দ্বারা সূচিত করা হয়।

বেগ এমন একটি ভৌত রাশি যা মান ও দিক উভয়ই প্রকাশ করে, পক্ষান্তরে বেগের মানকে দ্রুতি বলে যার শুধু মান রয়েছে কিন্তু দিক নেই। একারণে বেগ ঋণাত্নক হলেও দ্রুতি কখনও ঋণাত্নক হতে পারে না।

তো আজকে আমরা দেখলাম যে বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment